শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনের আরও ৪ গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের আরও ৪টি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। মন্ত্রণালয়ের দাবি, রুশ বাহিনী খারকিভ অঞ্চলের শেরবাকিভকা এবং জাপোরিঝিয়া অঞ্চলের নোভে পোলের নিয়ন্ত্রণ নিয়েছে।

এ ছাড়া পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ভাসিউতিনস্কে এবং তোরেৎস্কও দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

নেপালে ৯ মাস পর মিলল নিখোঁজ ৫ পর্বতারোহীর মরদেহ

রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভাসিউতিনস্কে ‘দুর্গনগরী’ হিসেবে পরিচিত ক্রামাতোরস্কের কয়েক কিলোমিটার পূর্বে অবস্থিত। আর তোরেৎস্ক দ্রুজকিভকা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে প্রায় ১ হাজার ৯৩০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধাঞ্চলে গত কয়েক মাস ধরে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও ফ্রান্স টোয়েন্টি-ফোর

ভোরের আকাশ/সু.পা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শেয়ার করুন: