শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেপালে ৯ মাস পর মিলল নিখোঁজ ৫ পর্বতারোহীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘হিমালয় কন্যা’ নামে পরিচিত নেপালে ইয়ালুং রি পবর্ত থেকে ৫ জন পবর্তারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে, অর্থাৎ ৯ মাস আগে এই পবর্তারোহীরা নিখোঁজ হয়েছিলেন। সোমবার (১০ আগস্ট) নেপালভিত্তিক পর্বত অভিযান সংস্থা ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশন মরদেহগুলোর সন্ধান পায়। 

ইয়ালুং রি পর্বতের যে স্থানে তাদের মরদেহ মিলেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে সে এলাকার উচ্চতা ১৭ হাজার ৭১৭ ফুট।  ৯ মাস আগে তুষার ধসের শিকার হয়ে মৃত্যু হওয়া এই ৫ পর্বতারোহীর ৩ জন বিদেশি এবং ২ জন নেপালের নাগরিক। তিন বিদেশি পর্বতারোহী আবার ৩টি পৃথক দেশের নাগরিক।

মৃত এই পবর্তারোহীদের নাম-পরিচয় প্রকাশ করেছে নেপালের সরকার। তারা হলেন মার্কো ডি মার্সেলো (কানাডার নাগরিক), মার্কোস কির্চলার (ইতালির নাগরিক) এবং জ্যাকব স্ক্রেইবার (জার্মানির নাগরিক)। আর দুই নেপালি নাগরিকের নাম পাদাম তামাং এবং মেরে কার্কি।

আরও পড়ুন

লন্ডনের রাস্তায় দুবাইয়ের শাসককে ঘিরে বিক্ষোভ!

উল্লেখ্য, উত্তর-পূর্ব নেপালের দোলাখা জেলার দুর্গম রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত ইয়ালুং রি একটি ১৮,৪৭১ ফুট (৫,৬৩০মিটার) উঁচু পর্বত। এটি নতুন পর্বতারোহীদের জন্য একটি জনপ্রিয় ট্রেকিং শৃঙ্গ, কারণ এখানে কারিগরি আরোহণের প্রয়োজন হয় খুব কম। তবে এই পর্বতে আরোহনের জন্য আগ্রহী আরোহীদের হিমবাহে চলাচল করার জন্য প্রাথমিক দক্ষতা জরুরি।

ড্রিমার্স ডেস্টিনেশন ট্রেকস অ্যান্ড এক্সপেডিশনের শীর্ষ অপারেটিং কর্মকর্তা পূর্বা তেনজিং শেরপা জানিয়েছেন, তারা সরকারের কাছে মরদেহগুলো হস্তান্তর করেছেন এবং অটোপসি শেষ হওয়ার পর পরিবারের স্বজনদের কাছে এই পর্বতারোহীদের মরদেহ হস্তান্তর করা হবে। সূত্র : আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

পর্বতারোহীর মরদেহ, নেপাল

শেয়ার করুন: