শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

মার্কিন ৮৫ সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ৮৫টি ঘাঁটি লক্ষ্য করে  ইরান হামলা চালিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ হামলাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের ‘প্রাথমিক জবাব’ বলে দাবি করেছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের অভিযানে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার জন্য ইরানকে বড় ধরনের মূল্য দিতে হবে।

আরও পড়ুন

ইরানের তেল বিক্রির সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র, দাম বাড়ল বিশ্ববাজারে

ইরানের সংবাদমাধ্যমগুলোর দাবি, মার্কিন হামলায় কেশম দ্বীপ, আব্বাস বন্দর এবং সিরিক এলাকায় আঘাত হানা হয়েছে। তেহরানের ভাষ্য, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন।

এ ঘটনার পরই কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিরপেক্ষ তথ্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: