শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বোর্জে ব্রেন্দে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।

দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার ইমেইল ও টেক্সট বার্তা বিনিময়ের খবর প্রকাশিত হওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন, যদিও তার পদত্যাগপত্রে এপস্টেইনের নাম উল্লেখ করা হয়নি।

এক বিবৃতিতে ফোরামের ভাইস প্রেসিডেন্ট আন্দ্রে হফমান ও ল্যারি ফিঙ্ক জানান, অস্থায়ী প্রধান ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যালোইস জিভংগি।

২০১৭ সাল থেকে ডব্লিউইএফের নেতৃত্বে থাকা ব্রেন্দে বলেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে যে তিনি এপস্টেইনের সঙ্গে তিনটি ব্যবসায়িক নৈশভোজে অংশ নিয়েছিলেন এবং তার সঙ্গে ইমেইল ও টেক্সট বার্তা বিনিময় করেছিলেন—এ তথ্য প্রকাশের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘সতর্ক বিবেচনার পর আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে কাটানো সাড়ে আট বছর আমার জন্য গভীরভাবে পরিতৃপ্তিদায়ক ছিল।’

তিনি আরো বলেন, আমার সহকর্মী, অংশীদার ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অসাধারণ সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।

আমি মনে করি, কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই ফোরাম যেন তার গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিতে পারে—এখন সেই উপযুক্ত সময়। ব্রেন্দে তার বিবৃতিতে এপস্টেইনের নাম উল্লেখ করেননি।

হফমান ও ফিঙ্ক জানান, ব্রেন্দের এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহিরাগত আইনি পরামর্শকের নেতৃত্বে পরিচালিত একটি স্বাধীন তদন্ত সম্পন্ন হয়েছে।

ভোরের আকাশ/নি. ব

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

শেয়ার করুন: