শিরোনাম
ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহতমিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরাবিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দামবৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারতুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহতমিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরাবিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দামবৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তুরস্কে ফের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে আমাদের পাঁচ বীর সহযোদ্ধা নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএস-৫৩২ কুগার সিরিজের। ফ্রান্সের তৈরি এই মডেলের হেলিকপ্টারগুলো সেনা পরিবহণের কাজে ব্যবহৃত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলের মধ্যবর্তী এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ ওড়ার পর প্রদেশের তেপেবাসী জেলায় একটি খোলা তৃণভূমিতে ভূপাতিত হয় হেলিকপ্টারটি।

তুরস্কের সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজগুলোতে একটি বিশাল খোলা প্রান্তরে জরুরি পরিষেবার যানবাহনগুলো অবস্থান করতে দেখা গেছে।

কী কারণে এ দুর্ঘটনা ঘটল— সে সম্পর্কে কিছু বলেনি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবারের ঘটনার ১২ দিন আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে একটি এস-৭০ সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল এবং সেটিতে থাকা চারজন সেনা সদস্যের সবাই নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনার কার‌ণও এখন পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দুই শহরে নিহত ২

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তাদের বাহিনী আনুষ্ঠানিকভাবে মোতায়েন রয়েছে।

কুর্দি বিদ্রোহের অবসানের পর থেকে তুরস্কের নিজস্ব ভূখণ্ডে আর কোনো সংঘাত চলছে না। ২০২৪ সালে তুর্কি রাষ্ট্র এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মাধ্যমে এই বিদ্রোহের সমাপ্তি ঘটেছে।
সূত্র: এএফপি, এনডিটিভি

ভোরের আকাশ/ইউএম
 

তুরস্কহেলিকপ্টার বিধ্বস্ত

শেয়ার করুন: