শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অপহৃত ৩০৮ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত
সংগৃহীত

নাইজেরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে অপহৃত ৩০৮ জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকার এ ঘটনাকে যৌথ নিরাপত্তা বাহিনীর অন্যতম বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছে।

প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং ১৪৫ জনকে নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সমন্বিত অভিযানে নাইজার রাজ্যের নিউ বুসা এলাকার কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের বনাঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়। অভিযানে জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের সদস্যরা অংশ নেন।

সরকারের দাবি, এক দিনের অভিযানে এটিই দেশটির যৌথ নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

স্থানীয় সংবাদমাধ্যম অ্যারাইজ নিউজ জানায়, গত ৩ ফেব্রুয়ারি কোয়ারা রাজ্যের কাইয়ামা এলাকায় সশস্ত্র হামলা চালিয়ে বহু বাসিন্দাকে অপহরণ করা হয়েছিল।

আরও পড়ুন

সংস্কারের মাধ্যমে বৈপ্লবিক প্রাতিষ্ঠানিক রূপান্তরের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার আনসার-ভিডিপির

এক বিবৃতিতে প্রেসিডেন্ট টিনুবু বলেন, এ সফল অভিযান নিরাপত্তা সংস্থাগুলোর দক্ষতা, সমন্বয় ও পেশাদারিত্বের প্রমাণ। নাগরিকদের জীবন রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও নিষ্ঠারও প্রশংসা করেন তিনি।

আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে মুক্তিপণের জন্য অপহরণ বড় ধরনের নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। অপরাধী চক্র, দস্যু ও বোকো হারাম-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর তৎপরতায় দেশটির বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যরা প্রায়ই হামলার শিকার হচ্ছেন।সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/ইউএম

নাইজেরিয়াঅপহৃতউদ্ধার

শেয়ার করুন: