বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোল, রাতেই কারাগারে বর

ভারতের হরিয়ানায় মাইনপাল ধিল্লা (মাইনপাল বদলি) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্যাংস্টার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মাত্র ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছিলেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত তাকে এই বিশেষ হেফাজতি প্যারোল দেওয়া হয়। বিয়ের কাজ শেষ করেই নির্ধারিত সময় অনুযায়ী রাত ৮টায় তাকে আবারও কারাগারে ফিরে যেতে হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আয়োজনের দিক থেকে বিয়েটি ছিল অনেকটা সাধারণ ফার্মহাউসের বিয়ের মতোই। দুপুরে প্রায় ৫০০ অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বিয়ের প্রচলিত আনুষ্ঠানিকতা।
তবে বর হিসেবে ধিল্লার উপস্থিতিই বিয়েটিকে অন্যরকম করে তোলে। কারণ, বিয়েতে অংশ নেওয়ার জন্য তিনি মাত্র ১২ ঘণ্টার প্যারোলে কারাগারের বাইরে ছিলেন।
নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আবার কারাগারে ফিরে যেতে হয়। ঝাঝর জেলার বাদলি গ্রামের বাসিন্দা মাইনপাল ধিল্লা ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
বিয়ের জন্য তাকে ১২ ঘণ্টার প্যারোল দেওয়া হয়েছিল। সেই সময়ের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নির্ধারিত সময় অনুযায়ী তিনি কারাগারে ফিরে যান।
ভোরের আকাশ/আ.র