শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনের গুয়াংসিতে ভূমিকম্পে নিহত ২, ধসে পড়েছে ১৩ ভবন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্পে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩টি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে গুয়াংসির লিউঝৌ শহরে এই ভূমিকম্প আঘাত হানে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, নিহত দুজন একটি দম্পতি—তাদের বয়স ৬৩ ও ৫৩ বছর। এছাড়া আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। ভূমিকম্পের পর সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সিসিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষ দ্রুত ভবন থেকে বেরিয়ে আসছেন। বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে এবং উদ্ধারকর্মীরা সেখানে তল্লাশি চালাচ্ছেন। জীবিতদের সন্ধানে প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন

ওমান সাগর হবে মার্কিন বাহিনীর কবরস্থান : মোহসেন রেজায়ি

এ ছাড়া জরুরি উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে চীনের তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হয়েছিলেন এবং হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ভোরের আকাশ/সু.পা

চীনের গুয়াংসিতে ভূমিকম্প

শেয়ার করুন: