শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ওমান সাগর হবে মার্কিন বাহিনীর কবরস্থান : মোহসেন রেজায়ি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বন্দর-সংক্রান্ত নীতির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য এবং সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার মোহসেন রেজায়ি। রেজায়ি বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে এর পরিণতি ভয়াবহ হতে পারে এবং ওমান সাগর যুক্তরাষ্ট্রের জন্য কবরস্থানে পরিণত হতে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি তাঁর পরামর্শ হলো দ্রুত অবরোধ প্রত্যাহার করা। অন্যথায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে ওমান সাগর তাদের জন্য নিরাপদ থাকবে না। রেজায়ি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যত যুদ্ধ ঘোষণার সমান, আর এর জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে।

তার ভাষায়, ইরানের বিরুদ্ধে এ ধরনের অবরোধ যত দীর্ঘায়িত হবে, বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির মাত্রাও তত বাড়বে। চলমান কূটনৈতিক আলোচনা প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, কথার বদলে বাস্তব পদক্ষেপের মাধ্যমে তাদের অবস্থানকে বিশ্বাসযোগ্য করে তুলতে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল

তিনি আরও বলেন, “এখন নিজেদের প্রমাণ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। আমাদের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত আছে।”

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকর করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার শর্ত অনুযায়ী চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। অন্যদিকে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না। সূত্র : আল জাজিরা

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: