শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে সম্পৃক্ত ও মসজিদে অগ্নিসংযোগকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত একটি নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিজানের প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমির আলী মিরজাফারি। তার বিরুদ্ধে তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত জানুয়ারিতে দেশজুড়ে চলা সরকারবিরোধী বিক্ষোভের সময় তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর মঙ্গলবার ভোরে তা কার্যকর করা হয়।

উল্লেখ্য চলতি বছরের শুরুতে ইরানজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তবে দেশটির সরকার কৌশলগতভাবে সেই বিক্ষোভ দমন করে।

ভোরের আকাশ/আ.র

মৃত্যুদণ্ড কার্যকর

শেয়ার করুন: