শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েল-ইরান সংঘাত: জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৩:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েল-ইরান সংঘাত: জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ইসরায়েল-ইরান সংঘাত: জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামী শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের অনুরোধে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। তেহরানের এই আহ্বানে ইতোমধ্যে সমর্থন জানিয়েছে চীন, পাকিস্তান এবং রাশিয়া।

ইরান দাবি করেছে, ইসরায়েলের চালানো এই ‘বেআইনি হামলা’য় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত। এমন অভিযোগের ভিত্তিতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে বৈঠকের অনুরোধ জানায় তেহরান। ইরানের মতে, “এই আগ্রাসনের পেছনে অকাট্য প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের।”

এর আগে গত ১৩ জুনও ইসরায়েল-ইরান উত্তেজনা নিয়ে জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওইদিন ইসরায়েল আকস্মিকভাবে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় ইসরাইল লক্ষ্য করে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, যা ছয় দিন ধরে অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং ব্যাপক সামরিক ও বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, চলমান এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই জাতিসংঘের আসন্ন বৈঠক আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: