শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

ইরান যুদ্ধ কার্যত শেষ হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান যুদ্ধ কার্যত শেষ হয়েছে: ট্রাম্প
ইরান যুদ্ধ কার্যত শেষ হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ সামরিকভাবে ‘কার্যত শেষ’ হয়ে গেছে। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর এক আকস্মিক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ কার্যত শেষ। এখন পরিস্থিতি আগের অবস্থায় ধরে রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের নেতৃত্বকে কার্যত নিশ্চিহ্ন করা হয়েছে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে চান তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানে আবারও মার্কিন সামরিক হামলা শুরুর সম্ভাবনা খুবই কম। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোও বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চায়।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প লেখেন, ‘তার সঙ্গে আমার চমৎকার আলোচনা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান নিয়ে অনেক বিষয়ে কথা হয়েছে।’

সোমবারের পোস্টে ট্রাম্প আবারও বলেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে প্রস্তুত রয়েছে। তবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্ররা বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চাওয়ায় নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম।

ট্রাম্প বলেন, ‘এই সংঘাতের অবসানের পথে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। একই সঙ্গে আমরা নিশ্চিত করব, যুক্তরাষ্ট্রের স্বার্থ সব সময় সুরক্ষিত থাকবে।’

এর আগে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারেও একই ধরনের মন্তব্য করেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, আবারও সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।

এদিকে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা অঞ্চলের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে কথা বলেছি। সমঝোতায় পৌঁছানো এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য আমি কৃতজ্ঞ।’

তবে ট্রাম্পের আলোচনার দাবিকে নাকচ করেছেন ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা যুক্তরাষ্ট্রের বন্ধ করা উচিত।’

তিনি আরও বলেন, ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, সেগুলো মেনে নিয়ে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ করার সময় এসেছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: