শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৯০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে দেওয়া বার্তাটি কোনো স্বতঃস্ফূর্ত কূটনৈতিক অবস্থান ছিল না; বরং তা ছিল একটি পরিকল্পিত লবিং উদ্যোগের অংশ। 

যুক্তরাষ্ট্রের সরকারি নথির বরাত দিয়ে ভারতীয় অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ওয়্যার (The Wire) জানিয়েছে, ট্রাম্পের কাছ থেকে এ ধরনের প্রকাশ্যে প্রশংসা ও অনুকূল কূটনৈতিক সুবিধা পেতে ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামের একটি মার্কিন লবিং সংস্থাকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা) ফি দিয়ে নিয়োগ করেছে ভারত সরকার।

যুক্তরাষ্ট্রের ‘ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট’ (FARA)-এর আওতায় জমা পড়া আনুষ্ঠানিক নথিপত্র পর্যালোচনা করে এ তথ্যের সত্যতা পাওয়া গেছে। নথির বিবরণ অনুযায়ী, ওয়াশিংটনে ভারতের কৌশলগত স্বার্থ সুসংহত করা এবং ক্যাপিটল হিল ও হোয়াইট হাউসে নীতিনির্ধারকদের সঙ্গে গভীর সুসম্পর্ক বজায় রাখতে সংস্থাটিকে নিযুক্ত করা হয়।

প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃত্বের অনেকেই ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই চুক্তির অংশ হিসেবেই গত বছরের জুনে ট্রুথ সোশ্যালে নরেন্দ্র মোদির দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও নেতৃত্বের প্রশংসা করে যে বার্তা প্রকাশ করা হয়েছিল, তা মূলত এই লবিং ফার্মের তত্ত্বাবধানে প্রস্তুত ও চূড়ান্ত রূপ দেওয়া হয়।

আরও পড়ুন

আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদান

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর এই লবিং প্রতিষ্ঠানের কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হয়। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিনির্ধারক, শীর্ষ সামরিক-বেসামরিক উপদেষ্টা এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে ভারতের উচ্চপর্যায়ের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের বৈঠক সমন্বয় ও লিয়াজোঁ রক্ষায় মূল ভূমিকা পালন করছে সংস্থাটি।

যদিও যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনি কাঠামোয় বিদেশি কোনো রাষ্ট্রের স্বার্থে বৈধ লবিং ফার্ম নিয়োগ করা সম্পূর্ণ অনুমোদিত, তবে একজন শীর্ষ বিশ্বনেতার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাসূচক পোস্ট পেতে প্রতি মাসে বিপুল অঙ্কের রাষ্ট্রীয় তহবিল খরচের নথি প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে ব্যাপক বিতর্ক ও আলোচনার সূত্রপাত হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: