শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজা ইস্যুতে আজ হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা ইস্যুতে আজ হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প
গাজা ইস্যুতে আজ হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা জোরদার ও যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ বুধবার (২৭ আগস্ট) বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকটি ওয়াশিংটনে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ।

এ বৈঠকটি আসে মাত্র দু’দিন পর, যখন ইসরায়েলি বাহিনী গাজার নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন। ভয়াবহ ওই ঘটনার পরই গাজা প্রসঙ্গে ট্রাম্পের এই বৈঠকের ঘোষণা দেওয়া হলো।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকোফ জানান, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা খুব কাছাকাছি এসেছে। তার দাবি, “যুদ্ধ থামলে ইসরায়েলি জিম্মিদেরও আমরা ফিরিয়ে আনতে পারব। আমি বিশ্বাস করি, এ যুদ্ধের একটি সমাধান এ বছর শেষ হওয়ার আগেই হবে।”

এর আগে হামাস জানিয়েছিল, মধ্যস্থতাকারী দেশগুলোর দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে তারা রাজি আছে। তবে ইসরায়েল এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি। উল্লেখ্য, যুদ্ধবিরতির খসড়া কাঠামো তৈরি করেছিলেন স্টিভ উইটকোফ নিজেই।

যদিও হামাস প্রস্তাবে সম্মতি দিয়েছে, উইটকোফ এর দায় চাপান হামাসের ওপরই। তার ভাষায়, “হামাসই আলোচনাকে দীর্ঘায়িত করেছে। এখন তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কারণ ইসরায়েলের সামরিক চাপ তাদের সেই অবস্থানে নিয়ে গেছে।”

তবে নাসের হাসপাতালে হামলায় ২০ জন নিহতের বিষয়ে প্রশ্ন করা হলে উইটকোফ সরাসরি কোনো মন্তব্য না করে শুধু বলেন, “সব বেসামরিক মানুষের মৃত্যু দুঃখজনক।”

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

ভোরের আকাশ//হ.র

গাজা যুদ্ধহোয়াইট হাউসডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন: