শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গকে বিএসএফের জন্য সীমান্ত জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গকে বিএসএফের জন্য সীমান্ত জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে  হাই কোর্ট
পশ্চিমবঙ্গকে বিএসএফের জন্য সীমান্ত জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের জন্য কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্দেশ্যে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছে কলকাতার হাই কোর্ট।

নিউজঅনএয়ারের বৃহস্পতিবার প্রকাশিত খবরে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ৩১ মার্চের মধ্যে নয়টি সীমান্ত জেলার জমি বিএসএফের কাছে হস্তান্তর করতে হবে।

এই আদেশ দেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার।

আদালত বলেছে, কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে যেসব জমি অধিগ্রহণ করেছে এবং অধিগ্রহণের অর্থ বরাদ্দ হয়ে গেছে, সেসব জমি অবিলম্বে হস্তান্তর করতে হবে।

এক্ষেত্রে ভোটার তালিকা সংশোধনসংক্রান্ত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশনের’ (এসআইআর) মতো কোনো ‘অজুহাত’ গ্রহণযোগ্য হবে না বলেও আদালত জানিয়ে দিয়েছে।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সুব্রত সাহার একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের এসব আদেশ এল।

মামলায় তিনি অভিযোগ করেন, জমি হস্তান্তরে রাজ্য সরকারের গাফিলতির ফলে অবৈধ পাচার ও অনুপ্রবেশ সহজ হয়েছে।

রাজ্য সরকারের তরফে আদালতে বলা হয়েছে, মার্চের নির্ধারিত সময়সীমার মধ্যে তারা ১৮১ কিলোমিটার এলাকার জমি হস্তান্তর করতে পারবে।

কিন্তু আদালতের নজরে সেই সব জমিও রয়েছে, যেগুলো এখনও রাজ্যের মন্ত্রিসভায় অনুমোদন পায়নি।

নিরাপত্তাসংক্রান্ত গুরুত্ব বিবেচনায় সীমান্ত এলাকার জমি জরুরি ভিত্তিতে অধিগ্রহণ করা যায় কিনা, সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য— উভয় সরকারকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২ এপ্রিল।

বিএসএফের কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় উত্তেজনা তৈরি হয়, যেটা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বেড়ে গেছে। গত দেড় বছরে সীমান্তবর্তী বেশ কয়েকটি অঞ্চলে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়।

গত বছরের জানুয়ারিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া বসানো শুরু করে বিএসএফ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে ওই সময় কয়েক দফা বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

এ ঘটনার দুই মাস পর কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে উত্তেজনা দেখা দেয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে। সেখানে বিজিবির বাধায় নির্মাণকাজ বন্ধ রাখেন বিএসএফ সদস্যরা।

সবশেষ গেল মাসে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখে তারা।

তবে এসব ঘটনার ক্ষেত্রে প্রায়ই দেখা গেছে, বিজিবির বাধার মুখে সাময়িকভাবে কাজ বন্ধ রাখলেও বিএসএফ সদস্যরা সুযোগ পেলে বেড়া বসানোর চেষ্টা করেন।

 

ভোরের আকাশ/এনএস

সীমান্তবিএসএফ

শেয়ার করুন: