শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েল-আমিরাত ঘনিষ্টতায় তেহরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে আবু ধাবির ক্রমবর্ধমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে কেন্দ্র করে তেহরান গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে সংযম দেখানো হলেও সেই ধৈর্যেরও একটি সীমা রয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ইসনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন দেশটির প্রভাবশালী নীতি-নির্ধারক ও এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাবেক এই শীর্ষ কমান্ডার বলেন, ইরান এখনো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার পথে যায়নি। তবে আমিরাতকে মনে রাখতে হবে, ইরানের ধৈর্যের সীমা অতিক্রম করলে পরিস্থিতি বদলে যেতে পারে।

আরও পড়ুন

ওমান সাগর হবে মার্কিন বাহিনীর কবরস্থান : মোহসেন রেজায়ি

রেজায়ি সরাসরি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ইউএইকে সতর্ক করেন। তার ভাষায়, “আমরা জানি ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রকাশ্য ও গোপন নানা ধরনের যোগাযোগ ও লেনদেন চলছে। তবে আমাদের পরামর্শ থাকবে—তারা যেন ইসরায়েলের কোনো কৌশলগত ফাঁদ বা ষড়যন্ত্রের অংশ না হয়।”

সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বক্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, ইসরায়েলের প্রভাব বৃদ্ধির বিষয়ে ইরানের অবস্থান যে কঠোর থাকবে—এই বার্তাই আবারও স্পষ্ট করেছে তেহরান।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: