শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোদীর মুখোশ পরে মোবাইলের দোকানে চুরির চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের ভিলওয়ারা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলে তৈরি একটি মুখোশ পরে মোবাইল ফোনের দোকানে চুরির চেষ্টা করেছেন এক ব্যক্তি। তবে দোকানের তালা ভাঙতে ব্যর্থ হয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার রাতে ভিলওয়ারার কারেদা থানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি লোহার রড দিয়ে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। এ সময় তার মুখে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখাবয়বের আদলে তৈরি একটি মুখোশ, যা সাধারণত রাজনৈতিক সমাবেশে ব্যবহৃত হয়।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জানানো হয়, একাধিকবার চেষ্টা করেও তালা ভাঙতে না পেরে ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো ঘটনাটি দোকানের সামনে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে।

কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুরণমল মিনা জানান, চুরির সময় সন্দেহভাজন ব্যক্তি মুখোশ দিয়ে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেছিলেন। তবে আশপাশের অন্যান্য সিসিটিভি ফুটেজে তার মুখ দেখা গেছে। সেই ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার কিমের

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার আগে দিনের বেলায় একই ব্যক্তিকে মুখোশ ছাড়া একই পোশাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।

এদিকে, চুরির চেষ্টার ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ মিটার দূরে অবস্থিত আরেকটি মোবাইল ফোনের দোকানেও একই রাতে চুরির ঘটনা ঘটেছে। তবে দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র : পিটিআই

ভোরের আকাশ/সু.পা

ভারতের রাজস্থান

শেয়ার করুন: