শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

প্রমোদতরীতে রহস্যজনক পেটের অসুখে আক্রান্ত ১৪৮ যাত্রী-কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছেড়ে যাওয়া একটি প্রমোদতরীতে (cruise ship) রহস্যজনক পেটের অসুখে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন যাত্রী ও কর্মী। আক্রান্তদের মধ্যে ১৩৪ জন যাত্রী এবং ১৪ জন জাহাজের কর্মী রয়েছেন। তাদের মধ্যে বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ‘ক্যারিবিয়ান প্রিন্সেস’ নামের জাহাজটি গত ১১ নভেম্বর ফোর্ট লডারডেলের পোর্ট এভারগ্লেডস থেকে ১২ দিনের যাত্রা শুরু করে। ১৫ নভেম্বর জাহাজটিতে অসুস্থতার খবর জানানো হয়।

আরও পড়ুন

ফুটবল খেলতে গিয়ে গোড়ালির রগ ছিঁড়ল মামদানির

তবে কী কারণে এই অসুস্থতা ছড়িয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত এ ধরনের রোগের জন্য নরোভাইরাস দায়ী হলেও পরীক্ষা ছাড়া সেটি নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অসুস্থ যাত্রী ও কর্মীদের আলাদা রাখা হয়েছে। পাশাপাশি জাহাজজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুনাশের কার্যক্রম বাড়ানো হয়েছে। পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, জাহাজটি বন্দরে ফেরার আগেই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ২৩ নভেম্বর ফোর্ট লডারডেলে ফেরার কথা রয়েছে জাহাজটির। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। সূত্র: সিবিএস নিউজ

ভোরের আকাশ/ইউএম
 

প্রমোদতরী

শেয়ার করুন: