শিরোনাম
নভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে

স্পেনে ফের অভিবাসীদের ঢল, একদিনেই পৌঁছাল প্রায় ১৫০০ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্পেনে ফের অভিবাসীদের ঢল, একদিনেই পৌঁছাল প্রায় ১৫০০ জন
স্পেনে ফের অভিবাসীদের ঢল, একদিনেই পৌঁছাল প্রায় ১৫০০ জন

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনেই রেকর্ড সংখ্যক ১,৪৮৮ জন অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন, যা গত ছয় বছরের (২০২০ সালের পর) মধ্যে সর্বোচ্চ একদিনের আগমনের রেকর্ড ভেঙেছে। শনিবার (১৪ নভেম্বর) ১৪টি নৌকায় করে তারা স্পেনের জলসীমায় পৌঁছালে দেশটির কোস্টগার্ড ও সামুদ্রিক উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, সামুদ্রিক উদ্ধার সংস্থার বরাত দিয়ে রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ইএফই। সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্পেনের উপকূলরক্ষী বাহিনী ১৪টি নৌকা থেকে মোট ১ হাজার ৪৮৮ জনকে উদ্ধার করেছে। গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের এই দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের আসার প্রবণতা বেড়েছে।

সামুদ্রিক উদ্ধার সংস্থার কর্মকর্তারা রোববার জানান, এর আগে এক দিনে সবচেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশী উদ্ধারের রেকর্ড ছিল ২০২০ সালের ৭ নভেম্বর। সেদিন ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলীয় জলসীমা থেকে ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়েছিল।

চলতি বছরের এখন পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় অভিবাসনপ্রত্যাশীদের আগমন কম থাকলেও গত মাসে তাদের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। এতে ক্যানারি দ্বীপপুঞ্জের কয়েকটি এলাকায় আশ্রয় ও জরুরি সেবার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ছোট এবং জনবসতি কম এমন দ্বীপগুলোতে এই চাপ বেশি।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার একটি নৌকায় ২৪০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ১২ জন নারী ও ৩৬টি শিশু ছিল। উদ্ধার করা ব্যক্তিদের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ছোট দ্বীপ এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়। তাদের বেশিরভাগই সেনেগাল, গাম্বিয়া ও গিনি-কোনাক্রির নাগরিক।

এছাড়া শনিবার এল হিয়েরোতে ১২টি নৌকা পৌঁছায়। এ ছাড়া গ্রান কানারিয়া ও তেনেরিফ দ্বীপে পৌঁছায় আরও একটি করে নৌকা।

এদিকে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়ে যাওয়ায় রোববার স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেসের এল হিয়েরোতে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর একটি। প্রতি বছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় এই পথ পাড়ি দেয়ার চেষ্টা করেন। উত্তাল সমুদ্র, প্রবল স্রোত ও দীর্ঘ পথের ঝুঁকি সত্ত্বেও স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর আশায় তারা এই যাত্রায় নামেন।

সাধারণত শরৎকালে এই পথে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত বেড়ে যায়। এ সময় সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকে এবং নৌকায় যাত্রার জন্য বেশি অনুকূল হয়।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের আগমন গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কমেছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: