শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজা যুদ্ধ থেকে ফিরে আত্মহত্যা করলেন আরেক ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা যুদ্ধ থেকে ফিরে আত্মহত্যা করলেন আরেক ইসরায়েলি সেনা
গাজা যুদ্ধ থেকে ফিরে আত্মহত্যা করলেন আরেক ইসরায়েলি সেনা

গাজা যুদ্ধ থেকে ফিরে আসার পর আত্মহত্যা করেছেন ইসরায়েলের এক সেনা সদস্য। দেশটির দক্ষিণাঞ্চলের স্দে তেইমান সামরিক ঘাঁটিতে নিজেকে গুলি করে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বৃহস্পতিবার (১০ জুলাই) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

নিহত সেনা সদস্য ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের সদস্য ছিলেন। গাজা থেকে ফেরার পর তিনি সামরিক ঘাঁটিতে বিশ্রামে ছিলেন এবং একটি তদন্তের আওতায় সামরিক পুলিশের জেরার মুখোমুখি হন।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানায়, মাসখানেক আগে তার বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তার ব্যক্তিগত অস্ত্র জব্দের নির্দেশ দেন। তবে তিনি এক ঘুমন্ত বন্ধুর অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হারেৎজ-এর বরাতে বলা হয়, তদন্তের বিষয়টি "ব্যক্তিগত আচরণের সঙ্গে সম্পর্কিত নয়", তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিহত সেনার এক ঘনিষ্ঠ বন্ধু গত মাসে গাজায় বিস্ফোরণে প্রাণ হারান। ধারণা করা হচ্ছে, যুদ্ধ-পরবর্তী মানসিক চাপে থেকেও এ সিদ্ধান্তে পৌঁছাতে পারেন তিনি।

সেনাবাহিনীতে আত্মহত্যার ঊর্ধ্বমুখী হার
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর সেনাবাহিনীতে আত্মহত্যার হার উদ্বেগজনক হারে বাড়ছে।

গত রোববার উত্তর ইসরায়েলের সাফেদ শহরের কাছে এক রিজার্ভ সেনা মানসিক চাপের কারণে আত্মহত্যা করেন। ইসরায়েল হায়োম পত্রিকার তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই ২১ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন।

এর আগে মে মাসে হারেৎজ জানিয়েছিল, গাজা যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪২ সেনা আত্মহত্যা করেছেন।

আন্তর্জাতিক চাপ ও যুদ্ধাপরাধের অভিযোগ
একই সময়ে আন্তর্জাতিক চাপের মুখেও গাজায় যুদ্ধ অব্যাহত রেখেছে ইসরায়েল। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫৭,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজা যুদ্ধের কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হতে হচ্ছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: