শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনুপ্রবেশকারীদের কারণে হুমকির মুখে ভারত: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
অনুপ্রবেশকারীদের কারণে হুমকির মুখে ভারত: মোদি
অনুপ্রবেশকারীদের কারণে হুমকির মুখে ভারত: মোদি

অনুপ্রবেশকারীদের কারণে হুমকির মুখে ভারত: মোদিভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, অনুপ্রবেশকারীদের কারণে দেশটির জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন ঘটছে এবং এর ফলে বৈচিত্র্যের ঐক্য হুমকির মুখে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, এই পরিবর্তন কেবল সামাজিক সম্প্রীতি নয়, বরং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

বুধবার কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। মোদির বক্তব্যে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে দেওয়া তাঁর ভাষণের প্রতিধ্বনি শোনা যায়।

সেদিনও তিনি ‘অনুপ্রবেশকারীদের হাত থেকে ভারতীয় নাগরিকদের রক্ষায় ডেমোগ্রাফিক মিশন’ চালুর ঘোষণা দিয়েছিলেন। আরএসএসের অনুষ্ঠানে মোদি বলেন, অনুপ্রবেশকারীরা দেশের তরুণদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে এবং নারীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মোদির এই বক্তব্যের লক্ষ্য ছিল মূলত মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে তৈরি হওয়া জনসংখ্যাগত বিতর্ক। বিশেষ করে আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাঁর এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

মোদি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে মমতার প্রশাসন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের মদদ দিচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস তা প্রত্যাখ্যান করে বলেছে, তারা কোনো অবস্থাতেই অনুপ্রবেশকারীদের রক্ষা করে না; বরং বিজেপি ইচ্ছাকৃতভাবে ভোটের রাজনীতি করতে এ ধরনের ইস্যু সামনে আনছে। মমতা পাল্টা মন্তব্য করেন, সীমান্ত নিরাপত্তা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, সেক্ষেত্রে অনুপ্রবেশ হলে তার দায় কেন্দ্রেরই নিতে হবে।

ভারতের রাজনীতিতে অনুপ্রবেশ ইস্যুটি ক্রমেই আলোচিত হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারেও সম্প্রতি ভোটার তালিকা নিয়ে অনুরূপ কার্যক্রম শুরু হয়েছিল, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। আদালত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও আধার কার্ডকে ভোটার পরিচয় হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়।

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে, যেখানে টানা চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফেরার লড়াই করছেন। এ নির্বাচনে তাঁর প্রধান চ্যালেঞ্জ হতে পারে বিজেপি, যারা অনুপ্রবেশকে কেন্দ্রীয় ইস্যু বানিয়ে রাজনৈতিক মাঠ গরম করছে।

সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ // হ.র

নরেন্দ্র মোদীভারত

শেয়ার করুন: