শিরোনাম
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রীসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশকৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রীসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ

জ্বালানি থেকে বাণিজ্য: বিশ্বে মার্কিন নির্বাচনের প্রভাব পড়বে যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টির বড় ব্যবধানের জয়কে দলটির প্রতীকের সঙ্গে মিল রেখে ‘ব্লু ওয়েভ’ বা নীল সুনামি বলা হচ্ছে। এর প্রভাব ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে পড়তে শুরু করেছে। বাণিজ্যিক অংশীদার, কৌশলগত মিত্র কিংবা প্রতিপক্ষ- সবার নজর ছিল এই নির্বাচনের দিকে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী সামরিক ও পররাষ্ট্রনীতির অন্যতম বড় ভুক্তভোগী হয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার বলেছেন, মার্কিনিরা যুদ্ধকে ‘না’ বলেছে। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, মার্কিন সরকার এখন যদি জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে সেটির পরিণতি হবে দুঃস্বপ্নের মতো।

গত দুই বছরে গ্রিনল্যান্ড থেকে শুরু করে ন্যাটোর সহায়তাসহ নানা বিষয়ে ইউরোপকে চাপে রেখেছিলেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি লিখেছে, একজন দুর্বল মার্কিন প্রেসিডেন্ট ইউরোপের কাছে উচ্ছ্বাসের কারণ হতে পারে। তবে অতি-উচ্ছ্বাসের সুযোগ কম। কারণ, রাজনৈতিক পালাবদলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতিতে বড় প্রভাব পড়ার কোনো নিশ্চয়তা নেই।

তবে নির্বাচনের ফলাফল বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে প্রভাব ফেলতে পারে। সেগুলোর কয়েকটি নমুনা তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্যে আছে- ইরান ও ইসরায়েল প্রসঙ্গ, জ্বালানির দাম, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক সহায়তা,  ইউক্রেন যুদ্ধ ও প্রযুক্তি খাত।

ইরান ও ইসরায়েল
আট মাস ধরে চলা ইরান যুদ্ধ কোন পথে এগোবে, তা এখনই স্পষ্ট নয়। অনেক মার্কিন ভোটারই এ সংঘাতে ক্লান্ত। তাঁদের কেউ কেউ মনে করেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম অসহনীয় পর্যায়ে গেছে।

উপসাগরীয় দেশগুলোর কয়েকটির সরকার এখন মনে করছে, শান্তি চুক্তির জন্য ট্রাম্পের আগ্রহ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দুটি সূত্র রয়টার্সকে বলেছে, নির্বাচনের পর ইরানে ফের পূর্ণমাত্রার সামরিক হামলার আশঙ্কা কমে গেছে।

তবে নির্বাচনে ট্রাম্পের দলের বড় পরাজয় ইরানকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক নীতি গবেষণার প্রতিষ্ঠান এমিরেটস পলিসি সেন্টারের এবতেসাম আল-কেতবি বলেন, তেহরান যদি বুঝতে পারে ট্রাম্প প্রকৃত সমঝোতা চাইছেন, তাহলে যুদ্ধ বন্ধের একটি বাস্তব সুযোগ তৈরি হবে। কিন্তু নির্বাচনের ফলকে ট্রাম্পের দুর্বলতা হিসেবে দেখলে তা উল্টো সামরিক উত্তেজনা বাড়িয়ে দেবে।

ইসরায়েলের ক্ষেত্রে দীর্ঘদিনের মার্কিন সমর্থন হুমকির মুখে পড়তে পারে। কারণ, ডেমোক্র্যাটদের হাতে নিয়ন্ত্রণ যাওয়ায় ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে কংগ্রেসের নজরদারি বাড়বে। অভ্যন্তরীণ রাজনীতিতেও মার্কিন নির্বাচলের ফলাফলকে ব্যবহার করছে বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীরা। তাদের অভিযোগ, নেতানিয়াহুর শাসনামলেই যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি সমর্থন কমে গেছে।

জ্বালানির দাম
যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল ও এলএনজির সরবরাহ ব্যাহত হয়েছে। এতে বিশ্বজুড়ে দাম বেড়েছে। রাজনৈতিক পালাবদলের পর জ্বালানি বাজারে ধারণা তৈরি হয়েছে যে, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি আলোচনা সামনে এগোতে পারে। এতে তেলের দাম কমেছে।

এএফপির তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের (ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২ শতাংশ কমে ১০২.৩৬ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ০.৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪২ ডলারে নেমেছে।

ডেনমার্কের স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন রয়টার্সকে বলেছেন, বাজারের প্রবণতা দেখে মনে হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতি টানতে চান।

বৈশ্বিক বাণিজ্য
শুল্ক এড়াতে এশিয়ার কিছু দেশ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। বিশ্লেষকদের মতে, এখন সেটির বাস্তবায়ন ধীরগতিতে হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় সুবিধাজনক অবস্থানে থাকবে চীন।

ট্রাম্পের দলের পরাজয়ে বাণিজ্য চুক্তির আলোচনায় ভারতও কিছুটা স্বস্তি পেতে পারে। দেশটির কেন্দ্রীয় সরকারের সাবেক বাণিজ্যসচিব অনুপ ওয়াধওয়ান রয়টার্সকে বলেছেন, এখন ইচ্ছামতো শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে। বাণিজ্য সংক্রান্ত পদক্ষেপ নিতেও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। সে দিক থেকে তিনি দুর্বল হয়ে পড়েছেন।

বাণিজ্য নিয়ন্ত্রণ ও আমদানি শুল্ক নির্ধারণের ক্ষমতা মূলত কংগ্রেসের। কিন্তু ট্রাম্প এতদিন জাতীয় নিরাপত্তা ও অন্যায্য বাণিজ্য চর্চার যুক্তিতে শুল্ক আরোপের জন্য বিভিন্ন আইনকে কাজে লাগিয়েছেন। এই ক্ষমতা সীমিত করতে ডেমোক্র্যাটরা উদ্যোগ নিলে তা প্রেসিডেন্টের ভেটোর মুখে পড়তে পারে।

মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর ডিজিটাল সেবা কর আরোপের কারণে ইউরোপের দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এমন আরও কিছু হুমকি এখন তিনি বাস্তবায়ন করবেন কি না, সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

বৈদেশিক সহায়তা পুনর্বহাল
চলতি বছর যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ৬৭ শতাংশ বাড়িয়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। এটি নজিরবিহীন বৃদ্ধি। তবে সিনেটে ডেমোক্র্যাটরা প্রস্তাবটি আটকে দেন। ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা না করা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যাপক কাটছাঁটের প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নেন।

এছাড়া, কংগ্রেসের অনুমোদিত বৈদেশিক সহায়তার কয়েক’শ কোটি ডলার আটকে রেখেছেন বা বাতিল করেছেন ট্রাম্প। এ কাটছাঁটে অনেক ডেমোক্র্যাট সদস্য ক্ষুব্ধ। তারা বলছেন, এসব সহায়তার অর্থায়ন আবার চালুর চেষ্টা করবেন।

ইউক্রেনের জন্য সহায়তার সুযোগ
কিয়েভকে সরাসরি আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া অনেকটাই বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। অথচ এ সহায়তার পক্ষে ডেমোক্র্যাট ও রিপাবলিকান- উভয় দলের আইনপ্রণেতাদের সমর্থন আছে।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি রুশ ডিজেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। দেশটির জ্বালানি খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষরের কয়েক সপ্তাহ পর তা স্থগিত করেন। যা অনেক কংগ্রেস সদস্য এমনকি রিপাবলিকানদেরও ক্ষুব্ধ করেছে।

আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ পেলে বিল উত্থাপন ও কোনটির ওপর ভোট হবে তা নির্ধারণ করতে পারবে ডেমোক্র্যাটরা। এতে ইউক্রেনের জন্য নতুন সহায়তা প্রস্তাব অনুমোদনের সুযোগ তৈরি হতে পারে। ট্রাম্প ভেটো দিলেও বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা থাকবে।

ট্রাম্পের অন্য পদক্ষেপও বাধাগ্রস্ত করতে পারে ডেমোক্র্যাটরা। যেমন- প্রতিনিধি পরিষদে এখন পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রধান হতে পারেন নিউইয়র্কে ডেমোক্র্যাটের প্রতিনিধি গ্রেগরি মিকস। তিনি ইতোমধ্যে রুশ ডিজেলকে আবার বৈশ্বিক বাজারে ফিরিয়ে আনার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে দ্বিদলীয় একটি বিল উত্থাপন করেছেন।

এআই ও প্রযুক্তি খাত
বুথ ফেরত জরিপে দেখা গেছে, অনেক মার্কিন ভোটার এআই ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণ নিয়ে উদ্বিগ্ন। এর প্রভাব পড়েছে এশিয়ার বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে। বুধবার সেগুলোর দরপতন হয়েছে।

ওকলাহোমা অঙ্গরাজ্যভিত্তিক লংবো অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী জেক ডলারহাইড রয়টার্সকে বলেছেন, ডেমোক্র্যাটদের জয় প্রযুক্তি খাতের ওপর চাপ বাড়াবে। এআইয়ের ওপর নিয়ন্ত্রণমূলক চাপও আসতে পারে। এতে খাতটির লাগামহীন প্রবৃদ্ধির গতিও কমে যাবে।

বুধবার এশিয়ার চিপ ও এআই খাতের প্রতিষ্ঠান টিএসএমসি, স্যামসাং ইলেকট্রনিকস, এসকে হাইনিক্স ও কিওক্সিয়ার শেয়ারের দর কমে গেছে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: