শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে বুধবার রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

পাকিস্তানের ইসলামাবাদ, সোয়াত, পেশাওয়ার, চিত্রালসহ বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল হিন্দুকুশ অঞ্চলে ৩৬.৯৯° উত্তর অক্ষাংশ ও ৭১.৪১° পূর্ব দ্রাঘিমাংশে।

প্রভাবিত শহরগুলোর বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভবের কথা জানিয়েছেন, ফলে অনেকেই বাড়ি ও অফিস ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ভোরের আকাশ/নি. ব

আফগানিস্তান

শেয়ার করুন: