শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

'হরমুজে মার্কিন হস্তক্ষেপ মানবে না ইরান'

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পরিচালনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফায়েড কমান্ড। একই সঙ্গে ওয়াশিংটনকে সহযোগিতা বা লজিস্টিক সহায়তা দেওয়া দেশগুলোকেও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আমরা মেনে নিই না এবং কখনোই মেনে নেব না।

তিনি বলেন, তেহরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা বিঘ্নের ঘটনা ঘটলে ইরানি বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

জোলফাঘারি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা কিংবা তাদের আগ্রাসী বাহিনীকে লজিস্টিক সহায়তা দেওয়া ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন

ইরানের হামলার নিন্দা জানালো জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য

তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে সংঘাত কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ধারাবাহিকভাবে বেড়েছে। উভয় পক্ষই কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ায় অঞ্চলজুড়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

হরমুজ

শেয়ার করুন: