শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় মানবিক সহায়তা বন্ধ ‘নিন্দনীয় ও লজ্জাজনক’: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় মানবিক সহায়তা বন্ধ ‘নিন্দনীয় ও লজ্জাজনক’: ম্যাক্রোঁ
গাজায় মানবিক সহায়তা বন্ধ ‘নিন্দনীয় ও লজ্জাজনক’: ম্যাক্রোঁ

গাজা উপত্যকায় মানবিক সহায়তা বন্ধের ঘটনাকে ‘নিন্দনীয়’ এবং ‘একটি লজ্জাজনক কেলেঙ্কারি’ হিসেবে আখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি জোর দিয়ে বলেন, গাজায় দ্রুত মানবিক সহায়তার পথ খুলে দিতে হবে এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।

মঙ্গলবার (১০ জুন) ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী গাজাগামী একটি জাহাজ আটকে দেয়, যেটিতে জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গসহ মোট ১২ জন অধিকারকর্মী ছিলেন। তাঁরা গাজার দিকে মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিলেন।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আটক ১২ জনের মধ্যে থাকা ফরাসি পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ সব কর্মীকে দ্রুত মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, ফ্রান্স সতর্ক রয়েছে এবং যেকোনো বিপদের সময় সব ফরাসি নাগরিকের পাশে থাকবে। একই সঙ্গে তিনি ইসরায়েলের কাছে আটক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ঘটনার প্রতিবাদে ইউরোপজুড়ে শুরু হয় বিক্ষোভ। ফ্রান্সে বামপন্থী দলগুলোর ডাকে প্যারিসসহ অন্তত পাঁচটি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

‘ফ্রান্স আনবোউড (এলএফআই)’ পার্টির প্রধান জ্যাঁ-লুক মেলঁশোঁ এ ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ বলে মন্তব্য করেছেন।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: