শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুবাই বিমানবন্দরে আটক তাজিক গায়ক আবদু রোজিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুবাই বিমানবন্দরে আটক তাজিক গায়ক আবদু রোজিক
দুবাই বিমানবন্দরে আটক তাজিক গায়ক আবদু রোজিক

তাজিকিস্তানের জনপ্রিয় গায়ক ও সোশ্যাল মিডিয়া তারকা আবদু রোজিককে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে মন্টিনিগ্রো থেকে আগমনের পর নিরাপত্তা হেফাজতে নেওয়া হয় ২১ বছর বয়সী এই তারকাকে। তার ম্যানেজমেন্ট টিম খালিজ টাইমস-কে বিষয়টি নিশ্চিত করেছে। জিও নিউজ-ও এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

তবে আটকের কারণ স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। খালিজ টাইমসকে দেওয়া এক সূত্র জানায়, "আমরা শুধু জানি, তাকে চুরির অভিযোগে আটক করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু এখন বলা যাচ্ছে না।"

আবদু রোজিক জন্মগতভাবে হরমোন ঘাটতির কারণে মাত্র তিন ফুট উচ্চতার হলেও, তিনি নিজ প্রতিভায় হয়ে উঠেছেন এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় তারকা। ইউএই গোল্ডেন ভিসার অধিকারী রোজিক দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করছেন।

সঙ্গীত ও ভাইরাল ভিডিওর পাশাপাশি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৬-তে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান রোজিক। ২০২৪ সালে তিনি দুবাইয়ের কোকা-কোলা এরিনায় বক্সিংয়ে অভিষেক করেন এবং একই বছরে যুক্তরাজ্যে তার রেস্তোরাঁ ব্র্যান্ড ‘হাবিবি’ চালু করেন।

তবে তার ক্যারিয়ারকে ছায়া দিতে শুরু করে বিতর্কও। ওই বছরই একটি হসপিটালিটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ ওঠে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সে সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। যদিও তদন্ত শেষে তাকে সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

বর্তমানে আবদু রোজিকের আটকের ঘটনাকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছে। তার ভক্ত ও অনুসারীরা সামাজিক মাধ্যমে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে সরব হয়েছেন।
বিষয়টি নিয়ে দুবাই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও প্রত্যাশিত।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: