শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুদানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করলেন সেনাপ্রধান আল-বুরহান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সুদানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করলেন সেনাপ্রধান আল-বুরহান
সুদানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করলেন সেনাপ্রধান আল-বুরহান

দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতে বিপর্যস্ত সুদানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির সেনাপ্রধান ও কার্যত শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। সোমবার (১৯ মে) অন্তর্বর্তীকালীন সেনাশাসিত সার্বভৌম পরিষদের এক ঘোষণায় বিষয়টি জানানো হয়।

ঘোষণায় বলা হয়, জাতিসংঘের সাবেক কর্মকর্তা কামিল আল-তায়েব ইদরিসকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি জাতিসংঘের বিশ্ব মেধাস্বত্ব সংস্থার (WIPO) মহাপরিচালক এবং সুদানের জাতিসংঘ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১০ সালে তিনি তৎকালীন শাসক ওমর আল-বশিরের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

২০২৩ সালের এপ্রিল থেকে সেনাপ্রধান বুরহানের বাহিনীর সঙ্গে আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত লাখো মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। জাতিসংঘ এই সংকটকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে।

নতুন প্রধানমন্ত্রী ইদরিস দায়িত্ব নিচ্ছেন দাফাল্লাহ আল-হাজ আলির স্থলাভিষিক্ত হিসেবে, যিনি মাত্র তিন সপ্তাহ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বুরহান এর আগে জানিয়েছিলেন, তিনি একটি যুদ্ধকালীন টেকনোক্র্যাট সরকার গঠন করতে চান, যা ‘বিদ্রোহীদের কবল থেকে সুদানকে মুক্ত করতে’ সহায়ক হবে। অপরদিকে, আরএসএফ ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী একটি সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং কেনিয়ায় সামরিক ও রাজনৈতিক মিত্রদের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।

সর্বশেষ এই রাজনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতিতে সুদান স্থায়ীভাবে বিভক্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বর্তমানে সেনাবাহিনী উত্তর, পূর্ব ও কেন্দ্রীয় অংশ নিয়ন্ত্রণ করছে; অন্যদিকে দারফুর ও দক্ষিণের অংশের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফ ও তাদের মিত্রদের হাতে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: