শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তি চুক্তিতে নিয়ে ঘন ঘন অবস্থান পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান শান্তি আলোচনায় ওয়াশিংটনের ঘন ঘন অবস্থান পরিবর্তন করা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী বিভিন্ন চুক্তির আলোচনার সময়ও প্রতিবারই দেখা গেছে যে আমেরিকা নতুন নতুন দাবি উত্থাপন করত অথবা নিজেদের অবস্থান বদলে ফেলত। যুক্তরাষ্ট্রের এই খামখেয়ালি আচরণ বা ধারাবাহিক অবস্থান পরিবর্তনের বিষয়টি নিয়ে শুরু থেকেই জোর দিয়ে আসছিল তেহরান।

আরও পড়ুন

মালয়েশিয়ায় পেট্রোনাসের জাহাজে দুর্ঘটনায় নিহত ৩

চলমান আলোচনায় এখন প্রধান দুটি বিষয়ে বড় ধরণের জটিলতা বা বাধা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো ইরানের আটকে থাকা বা বাজেয়াপ্ত হওয়া অর্থ ফেরত দেওয়া এবং দ্বিতীয়টি হলো সম্ভাব্য যুদ্ধবিরতির মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করা হবে কিনা, আর যদি অন্তর্ভুক্ত করা হয় তবে তা কী নিয়মে বা কোন উপায়ে হবে।

আটকে থাকা ইরানি অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ওয়াশিংটন তাদের পুরনো কঠোর নীতিতে ফিরে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই নীতি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরানকে পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে—যতক্ষণ না পর্যন্ত ইরান তাদের পারমাণবিক কার্যক্রমের সমস্ত অবশিষ্টাংশ পুরোপুরি পরিষ্কার করছে, ততক্ষণ পর্যন্ত ইরানের আটকে থাকা কোনো অর্থই ফেরত দেওয়া হবে না। অর্থাৎ, পারমাণবিক জট পুরোপুরি না খুললে তেহরান কোনো ডলার পাবে না।

ভোরের আকাশ/এসএইচ

ইরানযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: