শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা চত্বরে ইহুদিদের প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ চত্বরে আজ সকালে একসঙ্গে শত শত ইহুদি প্রবেশ করেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা সেখানে প্রকাশ্যে প্রার্থনা করেছে। এ সময় পুলিশ তাদের নিরাপত্তা দেয়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ইহুদিরা এমনও জায়গায় গিয়ে প্রার্থনা করেছে যেখানে তাদের প্রার্থনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

ইহুদিরা আজ তিসা বা’ভ এর উপবাস পালন করছেন। এদিন তাদের প্রথম ও দ্বিতীয় টেম্পল মাউন্ট ধ্বংস করা হয় বলে বিশ্বাস ইহুদিদের। তারা দাবি করে থাকে, বর্তমানে যেখানে আল-আকসা মসজিদের অবস্থান সেখানে এক সময় তাদের টেম্পল মাউন্ট ছিল। আর এ বিষয়টি নিয়ে ইহুদি ও মুসলিমদের মধ্যে ধর্মীয় উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন

ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা চলছে: দিলীপ ঘোষ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, ইহুদিরা দলে দলে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করছে। এ সময় তারা তাদের ধর্মীয় বই থেকে বিভিন্ন বাক্য উচ্চারণ করছিল। এছাড়া কয়েকজন ইসরায়েলের পতাকা নিয়ে সেগুলো সেখানে উড়িয়েছে।

ইসরায়েলের উগ্রডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরও সেখানে উপস্থিত ছিলেন। তিনি আল-আকসায় ইহুদিদের অবাধ প্রবেশের বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা করছেন। এ দখলদার বলেছেন, “দেখুন আজ এখানে কি হচ্ছে। ইহুদিরা প্রার্থনা করছেন। তারা অনুভব করছে এটির মালিক তারা। এমনটি আগে কখনো হয়নি।” সূত্র: টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ/সু.পা

আল-আকসা

শেয়ার করুন: