শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দখলদার ইসরায়েলের অবরোধে গাজায় ক্ষুধায় ৫৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৪ মে ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দখলদার ইসরায়েলের অবরোধে গাজায় ক্ষুধায় ৫৭ জনের মৃত্যু
দখলদার ইসরায়েলের অবরোধে গাজায় ক্ষুধায় ৫৭ জনের মৃত্যু

গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ও টানা সামরিক অভিযানের ফলে মানবিক সংকট চরমে পৌঁছেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অবরোধের কারণে এখন পর্যন্ত অন্তত ৫৭ জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই শিশু, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মারা গেছেন ।


সম্প্রতি, গাজা সিটির রান্তিসি হাসপাতালে জানান সালেহ আল-সাখাফি নামের এক শিশুকন্যা অপুষ্টি ও পানিশূন্যতায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু ইসরায়েলি অবরোধের ভয়াবহ মানবিক চিত্রের প্রতীক হয়ে উঠেছে ।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫২,৪৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১৮,৩৬৬ জন ।


অন্যদিকে, ইসরায়েলি বাহিনী সিরিয়ায় বিমান হামলা চালিয়ে অন্তত দুই বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ইসরায়েল দাবি করেছে, তারা সিরিয়ার একটি সামরিক ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে আঘাত হেনেছে ।


এই পরিস্থিতিতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন অবিলম্বে গাজার সীমান্ত খুলে দেওয়া হয়। তাদের ভাষায়, এই অবরোধ এখন আর কেবল একটি সামরিক অভিযান নয়-এটি একটি ‘ক্ষুধার যুদ্ধ’, যেখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও অসহায় নাগরিকরা ।


ভোরের আকাশ//র.ন

শেয়ার করুন: