শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানে মার্কিন হামলার কড়া সমালোচনায় লাতিন আমেরিকার চার দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে মার্কিন হামলার কড়া সমালোচনায় লাতিন আমেরিকার চার দেশ
ইরানে মার্কিন হামলার কড়া সমালোচনায় লাতিন আমেরিকার চার দেশ

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে লাতিন আমেরিকার চারটি দেশ—কিউবা, চিলি, মেক্সিকো ও ভেনেজুয়েলা। দেশগুলো এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে।

কিউবার কড়া বার্তা
কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এটি জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এমন এক পদক্ষেপ যা গোটা বিশ্বকে এক ভয়াবহ ও অপরিবর্তনীয় সংকটের দিকে ঠেলে দিচ্ছে।”

চিলির ন্যায়বোধপূর্ণ অবস্থান
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে লেখেন, “চিলি এই হামলার নিন্দা জানায়। ক্ষমতা থাকলেই তা অন্যায়ভাবে প্রয়োগের অধিকার জন্মায় না—আপনি যত বড় শক্তিই হোন না কেন, এমনকি আপনি যদি যুক্তরাষ্ট্রও হন।”

মেক্সিকোর শান্তির ডাক
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে। তারা জানায়, “আমাদের সংবিধান ও শান্তিবাদী পররাষ্ট্রনীতির আলোকে আমরা জোর দিয়ে বলছি—উত্তেজনা কমাতে হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।”

ভেনেজুয়েলার কঠোর নিন্দা
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক টেলিগ্রাম বার্তায় বলেন, “আমরা মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি ইসরায়েলের অনুরোধে পরিচালিত হয়েছে। আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।”

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনা এখন কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনেও বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। অনেক রাষ্ট্রের দৃষ্টিতে, এই হামলা শান্তির পরিবর্তে যুদ্ধ ও অস্থিরতার পথ উন্মোচন করছে।

তথ্যসূত্র: আলজাজিরা

ভোরের আকাশ//হ.র

ইরানের পারমাণবিক স্থাপনাআমেরিকা

শেয়ার করুন: