শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্থিক সংকটে বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিমানসংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্পিরিট বিমানসংস্থা।

শনিবার (২ মে) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তারা পরিকল্পিতভাবে কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। তাৎক্ষণিকভাবে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

ইরান যুদ্ধের কারণে জেট ফুয়েলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে সংস্থাটির আর্থিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। শেষ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। এতে হাজার হাজার কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়েছে।

জানা গেছে, মে মাসের প্রথমার্ধে স্পিরিট এয়ারলাইন্সের ৪ হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত ছিল। ফ্লাইটগুলোতে প্রায় ৮ লাখের বেশি আসন ছিল।

আরও পড়ুন

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা

সংস্থাটি আগে ঋণদাতাদের সঙ্গে একটি পুনর্গঠন চুক্তিতে পৌঁছেছিল। তাদের পরিকল্পনা ছিল এর মাধ্যমে দেউলিয়া অবস্থা থেকে বেরিয়ে আসার। তবে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

উল্লেখ্য, ২০২৬ সালে প্রতি গ্যালন জেট ফুয়েলের দাম ২.২৪ ডলার ধরা হলেও এপ্রিলের শেষ নাগাদ তা বেড়ে দাঁড়ায় প্রায় ৪.৫১ ডলারে।

ভোরের আকাশ/নি

যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: