শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে নেতানিয়াহু মিথ্যা বলেছেন : সাবেক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তিনি অভিযোগ করেন, সাধারণ ইসরায়েলিদের মধ্যে ভয় তৈরি করতেই প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়ত আহরোনোত-এর বুধবার (১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গাদি আইজেনকট নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, “নেতানিয়াহু জঘন্য মিথ্যা কথা বলেন। ইরানের কাছে কখনো পারমাণবিক বোমা ছিল না। তিনি সাধারণ ইসরায়েলিদের ভীত করতে এসব কথা বলেন।”

বর্তমানে বিরোধী রাজনৈতিক দল ইয়াশার পার্টির নেতৃত্বে থাকা আইজেনকটের এই মন্তব্য ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এর আগে গত বুধবার দেশটির টেলিভিশন চ্যানেল-১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের কাছে ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র ছিল এবং সেগুলো ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছিল।

নেতানিয়াহু বলেন, “আমি ইরানে দুইবার প্রবেশ করেছি (হামলা চালিয়েছি) ইসরায়েলকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে। ইরানের কাছে যে পারমাণবিক অস্ত্র ছিল, সেগুলো দিয়ে তারা আমাদের ধ্বংস করে দিতে পারত।”

আরও পড়ুন

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা

নেতানিয়াহুর এই বক্তব্যের পরই গাদি আইজেনকট প্রকাশ্যে তার বিরোধিতা করেন এবং ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এর লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন, গবেষণা ও বেসামরিক ব্যবহার। দেশটি বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র : ইয়েদিয়ত আহরোনোত

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: