২০২৫ সালে খোঁজ মেলেনি ৭ হাজার ৯০০ অভিবাসনপ্রত্যাশীর

জাতিসংঘের অভিবাসন সংস্থা তথ্য মতে ২০২৫ সালে বিশ্বজুড়ে অভিবাসন রুটে প্রায় ৭ হাজার ৯০০ মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সংস্থাটি জানায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর ‘মিসিং মাইগ্রান্টস প্রজেক্ট’ ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৮০ হাজারেরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত করেছে।
২০২৫ সালে সমুদ্রপথে পালানোর সময় প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এটি রোহিঙ্গাদের জন্য সমুদ্রপথে পালানোর ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের মুখপাত্র বলেন, ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা মৃত হিসেবে রিপোর্ট হয়েছে, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমুদ্রপথে চলাচলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বছর। সূত্র: এএফপি
তিনি জানান, জীবিকা ও নিরাপত্তা সন্ধানে বিপজ্জনক সমুদ্রযাত্রায় নামতে বাধ্য হচ্ছেন রোহিঙ্গারা, যা তাদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেল দিয়েছে।
ভোরের আকাশ/সু.পা