শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে অনুমতি দিবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি'র সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছে ইরান। সেজন্য, দেশটির ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আইএইএকে অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে, বাঘাইয়ের এমন বিবৃতি সাথে মিলছে না মার্কিন ভাইস প্রেসিডেন্টের দাবি।

মঙ্গলবার (২৩ জুন) সুইজারল্যান্ডের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জে. ডি. ভ্যান্স বলেছিলেন, জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রতি ইরানের আমন্ত্রণ মার্কিন জনগণের জন্য একটি বড় মাইলফলক এবং ইরানে পরমাণু অস্ত্র কর্মসূচির সমাপ্তি ঘটানোর প্রথম পদক্ষেপ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের পরমাণু কর্মসূচির আওতায় থাকা স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করতে সম্মত হয়েছে। তবে ঠিক কবে এসব স্থাপনা পরিদর্শন করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি তিনি। বলেছেন, এ নিয়ে ‘তাড়াহুড়ার কিছু নেই’।

মঙ্গলবার (২৩ জুন) পেনসিলভানিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে তিনি বলেছিলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শন করবেন। তবে পরে ইরান জানায়, এমন কোনো পরিদর্শনের পরিকল্পনা বর্তমানে নেই।

ইরানের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, 'তারা ভুল বলছে। তারা জানে যে তারা ভুল বলছে। তারা আমাদের ভেতরে ভেতরে জানিয়েছে এবং আমাদের কাছে তার শতভাগ নিশ্চয়তা রয়েছে। পরিদর্শন হবে এবং তা হবে পূর্ণাঙ্গ।'

এ সময় এক সাংবাদিক জানতে চান, পরিদর্শন কার্যক্রম ঠিক কবে শুরু হতে পারে। ,জবাবে ট্রাম্প বলেন, 'উপযুক্ত সময়ে। এ নিয়ে কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই।'

আরও পড়ুন

উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের মধ্যেও উভয় পক্ষের বক্তব্যে স্পষ্ট অমিল দেখা যাচ্ছে।

একদিকে, যুক্তরাষ্ট্র পরিদর্শন নিয়ে আশাবাদী অবস্থান তুলে ধরছে, অন্যদিকে, ইরান প্রকাশ্যে এমন কোনো পরিকল্পনার কথা অস্বীকার করছে। ফলে আন্তর্জাতিক মহলে এখন নজর রয়েছে, আইএইএ'র পরিদর্শন ইস্যুতে দুই দেশ শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কি না এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান বিরোধ কোন দিকে মোড় নেয়।

ভোরের আকাশ/ ইউএম

ইরান, আইএইএ, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা

শেয়ার করুন: