শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাফাল ভূপাতিতের প্রশ্নে ভারতীয় বাহিনীর প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাফাল ভূপাতিতের প্রশ্নে ভারতীয় বাহিনীর প্রতিক্রিয়া
রাফাল ভূপাতিতের প্রশ্নে ভারতীয় বাহিনীর প্রতিক্রিয়া

সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করে পাকিস্তান। এর মধ্যে রয়েছে তিনটি রাফাল জেট। যদিও ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করা হয়।

রোববার (১১ মে) সন্ধ্যায় দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও এয়ার মার্শাল এ কে ভারতী এ বিষয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, যুদ্ধ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি স্বাভাবিক বিষয়, তবে অপারেশন 'সিঁদুর'-এ অংশ নেওয়া সব পাইলট নিরাপদে ফিরেছেন।

রাফাল ভূপাতিত হওয়ার প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে এয়ার মার্শাল বলেন, “মূল প্রশ্ন হওয়া উচিত—আমরা কি আমাদের উদ্দেশ্য পূরণ করতে পেরেছি? আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা, এবং আমরা সেটি সফলভাবে সম্পন্ন করেছি।”

তিনি যোগ করেন, “বর্তমানে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য প্রকাশ করা কৌশলগত দিক থেকে ঠিক হবে না।”

পাকিস্তান পক্ষ দাবি করে, তারা রাফালসহ মোট পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। তবে তারা এখনও কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

এদিকে বিবিসি ভেরিফাই জানায়, তারা ভারতের পাঞ্জাবের ভাতিন্ডার একটি কৃষিজমি থেকে রাফাল ধ্বংসাবশেষ সরানোর ভিডিও বিশ্লেষণ করে তার সত্যতা পেয়েছে।

 

ভোরের আকাশ/ হ.র

শেয়ার করুন: