শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলার ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলী সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিখাই আদরাই জানান, যেসব এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আল-রিহান, জারজৌহ, কাফর রুম্মানে, আল-নেমিরিয়েহ, আরাবসালিম, জেমজিম, মাশঘারা, কালাইয়া ও হারুফ।

লেবাননের গণমাধ্যম জানিয়েছে, নাবাতিয়েহ অঞ্চলের ইউহমোর আল-শাকিফ, তুল ও শৌকিন এলাকায় অন্তত নয়টি হামলা চালানো হয়েছে। এছাড়া আবা এলাকাসহ বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, সারবিন ও ইয়াতের এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের ৮ হাজার ৫০০টির বেশি হামলায় ২ হাজার ৮৪৬ জন নিহত এবং ৮ হাজার ৬৯৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

আরও পড়ুন

মার্কিন নির্ভরশীলতা শূন্যে আনতে চান নেতানিয়াহু

এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের ‘বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের’ জবাবে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। সংগঠনটি জানায়, আল-তাইবেহ এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এবং এতে সরাসরি আঘাত হানে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী মানারা এলাকায় ড্রোন বিস্ফোরণে তাদের এক সেনা নিহত হয়েছে। গত ২ মার্চ থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

ভোরের আকাশ/সু.পা

লেবানন-ইসরায়েল যুদ্ধ

শেয়ার করুন: