শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৫ কোটি ৪৫ লাখ মানুষের আগাম ভোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৫ কোটি ৪৫ লাখ মানুষের আগাম ভোট
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৫ কোটি ৪৫ লাখ মানুষের আগাম ভোট

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ৫ কোটি ৪৫ লাখেরও বেশি ভোটার আগাম (আর্লি ভোটিং) ভোট দিয়েছেন। দেশটির ভোটগ্রহণের মূল দিন অর্থাৎ ৩ নভেম্বরের আগেই এই বিপুল সংখ্যক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 'ইলেকশন ল্যাব'-এর প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, আগাম ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ৩ কোটি ভোটার সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। আর ডাকযোগে পাঠানো ব্যালট ফেরত দিয়েছেন ২ কোটি ৪০ লাখ ভোটার।

আগাম ভোটদাতাদের অধিকাংশের বয়স ৪১ বছরের বেশি। এর মধ্যে ৪১ থেকে ৬৫ বছর বয়সী ভোটারদের অংশ ৩৭ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, ৬৫ বছরের বেশি বয়সীরা মোট আগাম ভোটের ৪৩ দশমিক ১ শতাংশ দিয়েছেন।

ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে আগাম ভোটদানের তথ্য পর্যবেক্ষণ করছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: