শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে মা-শিশুর অলৌকিক বেঁচে ফেরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া বাড়িঘরের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিন বয়সী নবজাতক সন্তানসহ অলৌকিকভাবে উদ্ধার হয়েছেন এক মা। ধ্বংসস্তূপের নিচে মৃত্যুর সঙ্গে লড়াই করা সেই নারীর বেঁচে থাকার গল্প এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।

দায়ানা পাতিনো নামের ওই নারী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, তার ছোট্ট ছেলে হুয়ান ডেভিডই তাকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছিল। তিনি বলেন, “যতক্ষণ ও বেঁচে ছিল, আমিও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলাম। ওর শ্বাস নেওয়া আছে কি না, তা নিশ্চিত হতে বারবার ওর নাকে হাত দিতাম।”

মা ও শিশুর এই অলৌকিক উদ্ধারের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বুধবার আঘাত হানা জোড়া ভূমিকম্পে অন্তত দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিপর্যস্ত ভেনেজুয়েলায় এখন হুয়ান ডেভিডকে আশার প্রতীক হিসেবে দেখছেন অনেকে।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এই ভূমিকম্পকে ভেনেজুয়েলার ইতিহাসের “সবচেয়ে নির্মম প্রাকৃতিক বিপর্যয়” হিসেবে উল্লেখ করেছেন। এখনো দেশটিতে ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

রোববার কারাকাসের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দায়ানা বিবিসিকে ধ্বংসস্তূপের নিচে কাটানো সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দেন। তিনি জানান, ভূমিকম্পের সময় লা গুয়াইরার আটতলা অ্যাপার্টমেন্টে রান্নাঘরে ছিলেন। প্রথমে এটি “মৃদু কম্পন” মনে হলেও মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি বলেন, “হঠাৎ মনে হলো আমি বাতাসে উড়ছি, তারপরই মনে হলো কাদা ও পানির নিচে তলিয়ে যাচ্ছি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও সন্তানকে হাতছাড়া করিনি।”

দায়ানা জানান, ধ্বংসস্তূপে আটকে থাকার সময় তিনি চিৎকার করলেও শুরুতে কেউ সাড়া দিচ্ছিল না। পরে তিনি সিদ্ধান্ত নেন, শক্তি বাঁচিয়ে রাখবেন এবং সহায়তার সংকেত পাওয়ার অপেক্ষা করবেন।

“আমার বাম পা কংক্রিটের নিচে চাপা ছিল, নড়তে পারছিলাম না। কপাল পাথরের সঙ্গে চেপে ছিল,”—বলেন তিনি।

তিনি আরও জানান, পিঠের নিচে একটি বাইবেল অনুভব করেই তিনি মানসিকভাবে শক্তি পান। ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে উপরের আকাশের একটি ক্ষীণ আলো দেখতে পাচ্ছিলেন তিনি।

দীর্ঘ সময় পর ভাইয়ের কণ্ঠে নিজের নাম শুনে তিনি চিৎকার করে জানান দেন, “আমি এখানে আছি।” এরপর অত্যন্ত জটিল উদ্ধার অভিযানে মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় দেখা যায়, শিশুটি অক্ষত থাকলেও দায়ানার দুই পায়ে আঘাত লেগেছে। তার স্বামী গারসন ঘটনাটিকে “অলৌকিক” বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন

কাতারের মাধ্যমে ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধার হওয়ার পর সন্তানকে বুকে জড়িয়ে আবেগে ভেঙে পড়েন গারসন। তিনি বলেন, “আমি ভেবেছিলাম তারা আর বেঁচে নেই। সন্তানকে অক্ষত দেখে মনে হয়েছে আমি নিজেই নতুন জীবন পেয়েছি।”

ভূমিকম্পে তাদের ঘরবাড়ি ও সব সম্পদ ধ্বংস হয়ে গেলেও পরিবারটি জানিয়েছে, তারা এখন নতুন করে জীবন শুরু করবে। তবে তাদের পোষা কুকুরটি এখনও নিখোঁজ, যা তাদের জন্য গভীর দুঃখের বিষয় হয়ে আছে। গারসন বলেন, “আমরা সব হারিয়েছি, কিন্তু বেঁচে আছি এটাই সবচেয়ে বড় পাওয়া। আমরা আবার সবকিছু নতুন করে গড়ে তুলব।” সূত্র: বিবিসি।

ভোরের আকাশ/সু.পা

ভেনেজুয়েলা ভূমিকম্প

শেয়ার করুন: