শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ
আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

ভারতে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার অংশ হিসেবে কর্ণাটক রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯৯ লাখ ৩২ হাজার বা প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই সংশোধন প্রক্রিয়া এবং বিপুলসংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজ্য রাজনীতি ও বিরোধী দলগুলোর মধ্যে তীব্র বিতর্ক ও আন্দোলন চলছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এই নতুন তালিকায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৫ লাখ ১১ জন। খবর হিন্দুস্তান টাইমসের।

সংশোধন প্রক্রিয়ার আগে রাজ্যে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৫৪ লাখের বেশি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার স্থানান্তরিত হওয়া, ঠিকানা খুঁজে না পাওয়া, দ্বৈত নিবন্ধন এবং মৃত্যুর কারণে এই বিপুলসংখ্যক নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ভোটার তালিকা পুনরীক্ষণ নিয়ে রাজ্য রাজনীতি ও বিরোধী দলগুলোর মধ্যে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর নাম কাটা পড়া নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হয়। এতে প্রায় সাড়ে সাত লাখের বেশি আবেদন জমা পড়ে এবং তাদের মধ্য থেকে ৮.৬৪ লাখ নতুন ভোটারকে চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে। 

প্রকাশিত চূড়ান্ত তথ্যে দেখা যায়, বর্তমানে কর্নাটকে ২.২৫ কোটির বেশি পুরুষ এবং ২.২৯ কোটির বেশি নারী ভোটার রয়েছেন। পাশাপাশি ২,৮৪১ জন তৃতীয় লিঙ্গের ভোটার নিবন্ধিত হয়েছেন। সাধারণ নাগরিকরা নির্বাচন কমিশনের নির্ধারিত পোর্টাল ও অ্যাপের মাধ্যমে নিজ নিজ ভোটাধিকারের স্ট্যাটাস যাচাই করতে পারছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: