শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বিলুচিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পাকিস্তানের বেলুচিস্তানের লোরালাই বিভাগে ভূমিকম্পে কেঁপে উঠেছে এলাকা। শনিবার (২৯ নভেম্বর) সকালে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি অসাফ। কম মাত্রার হলেও কম্পন ছিল বেশ তীব্র।

ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫। এর কম্পন তীব্র অনুভূত হলেও এটি ছিল তুলনামূলকভাবে কম শক্তিশালী। ভূমিকম্পটি সংঘটিত হয় মাটির ২০ কিলোমিটার গভীরে, এবং এর উৎপত্তিস্থল ছিল লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণ–পূর্ব দিকে।

হঠাৎ তীব্র কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ঘরবাড়ি ও কর্মস্থল থেকে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান ও আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটিতে সর্বশেষ সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হানে ২০০৫ সালে, যখন কাশ্মির অঞ্চলে ভয়াবহ ভূকম্পনে ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

অন্যদিকে বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণহানিকর ভূমিকম্পটি হয় ২০২৪ সালের ১ অক্টোবর। মধ্যরাতে আঘাত হানা ৫.৫ মাত্রার সেই ভূমিকম্পে ছয়জন নিহত ও ১৫ জন আহত হন। বহু বাড়িঘর ধসে পড়ে, বিশেষ করে কাঁচা ঘরগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি হয়।

লোরালাইয়ের সর্বশেষ এ ভূমিকম্পে বড় ধরনের ক্ষতি না হলেও আবারও ভূমিকম্পপ্রবণতার বাস্তবতা মনে করিয়ে দিল স্থানীয়দের।

ভোরের আকাশ/তা.কা

 

ভূমিকম্পপাকিস্তানবেলুচিস্তান

শেয়ার করুন: