শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনায় হামলার ‘চিরস্থায়ী ফল’ ভোগ করবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনায় হামলার ‘চিরস্থায়ী ফল’ ভোগ করবে: ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনায় হামলার ‘চিরস্থায়ী ফল’ ভোগ করবে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের উলঙ্ঘন বলে দাবি করে সতর্ক করেছেন, যে এই হামলার ‘চিরস্থায়ী ফল’ ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।

আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি) লঙ্ঘন করেছে। এই অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক কাজের জন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।”

তিনি আরও জানান, ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সব বিকল্প সংরক্ষণ করেছে।

যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রোববার ভোরে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালায় বলে ঘোষণা দেয়। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, “আমরা তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছি এবং সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।”

ইরানের পারমাণবিক এজেন্সি এই হামলাকে ‘জঘন্যতম’ আখ্যা দিয়েছে। তবে তারা জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন বেশি নয়।

পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেন, “ফোরদো স্থাপনায় মার্কিন হামলার আগেই আমরা বিষয়টি জানতাম। তাই স্থানটি আগেই খালি করা হয়েছিল, ফলে আক্রমণে কোনো অপূরণীয় ক্ষতি হয়নি।”

ভোরের আকাশ//হ.র

ইরানের পারমাণবিক স্থাপনাইরান-ইসরায়েল সংঘাত

শেয়ার করুন: