শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাক-আফগান সীমান্ত থেকে ৫ আত্মঘাতী হামলাকারী গ্রেপ্তার করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাক-আফগান সীমান্ত থেকে ৫ আত্মঘাতী হামলাকারী গ্রেপ্তার করেছে পাকিস্তান
পাক-আফগান সীমান্ত থেকে ৫ আত্মঘাতী হামলাকারী গ্রেপ্তার করেছে পাকিস্তান

পাকিস্তানের নিরাপত্তাবাহিনী পাক-আফগান সীমান্তবর্তী এলাকা আজিজখেল ও মান্দিখেল থেকে ৫ জন সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, গ্রেপ্তার পাঁচজনই আফগানিস্তানের নাগরিক। তাদের মধ্যে তিনজনের কাছ থেকে আফগান নাগরিকদের পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর আমন্ত্রণে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, পাকিস্তানে প্রবেশের উদ্দেশ্য ছিল টিটিপির নির্দেশনা অনুযায়ী আত্মঘাতী হামলা চালানো। তাদের মধ্যে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ রয়েছে বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, গ্রেপ্তার পাঁচজনের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। আজিজখেল ও মান্দিখেল সীমান্ত অতিক্রম করে তারা সবাই সীমান্তবর্তী বেসি খেল গ্রামে সমবেত হওয়ার পরিকল্পনা করেছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই প্রস্তুত ছিল নিরাপত্তা বাহিনী। অবস্থান টের পেয়ে অভিযুক্তরা একটি মসজিদে আশ্রয় নেয়। সেখানে বাহিনীর ঘেরাওয়ের মুখে তারা আত্মসমর্পণ করে।

গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ না করলেও তাদেরকে একটি অজ্ঞাত স্থানে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এক কর্মকর্তা।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার হার বেড়েছে। বিশেষ করে টিটিপি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) সক্রিয়ভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ২০২৪ সাল ছিল পাকিস্তানের জন্য সবচেয়ে ভয়াবহ বছর, যেখানে ৪৪টি বড় ধরনের সন্ত্রাসী হামলায় নিহত হন ৬৮৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৯২৭ জন বেসামরিক মানুষ। সেনা-পুলিশ অভিযানে নিহত হয় ৯৩৪ জন সন্ত্রাসী।

সূত্র: জিও নিউজ

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: