শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

সামরিক শক্তি দিয়ে হরমুজ প্রণালি খুলতে পারবে না যুক্তরাজ্য: ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে নতুন একটি বহুজাতিক নৌবাহিনী গঠনের উদ্যোগ নিয়ে জার্মির কাছে জানতে চাওয়া হয়। প্রস্তাবিত বাহিনীর দায়িত্ব হিসেবে নৌবাহিনীর মাধ্যমে প্রণালি উন্মুক্ত করা, যুদ্ধজাহাজ, নৌ-ড্রোন ও মাইন অপসারণকারী জাহাজ মোতায়েনের কথা বলা হচ্ছে।

জবাবে জার্মি বলেন, বাস্তবতা হলো, ফ্রান্স ও যুক্তরাজ্য একসঙ্গে কাজ করলেও হরমুজ প্রণালি খুলে দিতে পারবে না।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী যদি এ কাজ করতে না পারে, তাহলে লন্ডন বা প্যারিসের নীতিনির্ধারকেরা কীভাবে মনে করেন, তাদের দুই দেশের পক্ষে তা সম্ভব হবে—তা বোঝা কঠিন।

তাঁর ধারণা, এ ধরনের উদ্যোগের কথা মূলত যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বলা হচ্ছে। আন্তর্জাতিক সমঝোতার পর আমন্ত্রণ জানানো হলে মাইন অপসারণের মতো কাজে তারা সহায়তা করতে পারে।

জার্মি বলেন, আন্তর্জাতিক সমঝোতা না হওয়া এবং সংঘাতের অবসান না ঘটার আগে হরমুজ প্রণালির কাছাকাছি যুক্তরাজ্য বা ফ্রান্সের যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে বলে তিনি মনে করেন না। যুদ্ধ-পরবর্তী সময়ে তাদের ভূমিকা পরামর্শমূলক বা সহায়ক হতে পারে।

ফকল্যান্ড যুদ্ধের সময় উভচর সামরিক অভিযানে অংশ নেওয়া এবং ডেস্ট্রয়ার ও ফ্রিগেটের সাবেক কমান্ডার হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘ব্রিটিশ বা ফরাসি যুদ্ধজাহাজের লড়াই করে হরমুজ প্রণালিতে প্রবেশের ধারণা বাস্তবসম্মত নয়। আমি যদি ব্রিটিশ সামরিক প্রধানদের একজন হতাম, তাহলে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিতাম।’

সাক্ষাৎকারে এরপর তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা প্রসঙ্গ আসে। যুক্তরাষ্ট্র চীনের সম্ভাব্য দখল অভিযান থেকে তাইওয়ানকে রক্ষায় সামরিকভাবে সহায়তা করতে চায়। কিন্তু ইরানের বিরুদ্ধে অভিযানে লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ পরিস্থিতিতে তাইওয়ান ইস্যু কোন দিকে যেতে পারে—এমন প্রশ্নের জবাবে জার্মি বলেন, প্রথমে বুঝতে হবে, যুক্তরাষ্ট্র এখনো ‘এক চীন নীতি’ অনুসরণ করে। যদিও মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যের বক্তব্য শুনলে বিষয়টি সব সময় স্পষ্ট হয় না।

তিনি বলেন, এক চীন নীতির মূল কথা হলো, তাইওয়ান ও চীন একই চীনের অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও চীনের গৃহযুদ্ধের ধারাবাহিকতায় দুই পক্ষের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছিল, এ নীতির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। ভিয়েতনাম যুদ্ধের শেষ পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এ নীতিকে আনুষ্ঠানিক রূপ দিয়েছিলেন।

তবে জার্মির মতে, ১২ দিনের যুদ্ধ ও ৪০ দিনের সংঘাতের অভিজ্ঞতার পর তাঁর কাছে এখন স্পষ্ট, চীনের বড় ধরনের সামরিক হামলা হলে যুক্তরাষ্ট্রের পক্ষে তাইওয়ানকে রক্ষা করা সম্ভব হবে না। তবে এর অর্থ এই নয় যে চীন সামরিক হামলা চালাবে। বরং সময়ের সঙ্গে চীন ও তাইওয়ানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করেন তিনি।

সাবেক নৌ কর্মকর্তা হিসেবে সামরিক অভিযান, বিমান প্রতিরক্ষা ও উভচর অভিযানের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জার্মি বলেন, বড় ধরনের চীনা হামলার মুখে তাইওয়ানকে প্রতিরক্ষা দেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। তবে চীন এমন পরিস্থিতি চায় বলেও তিনি মনে করেন না। তাঁর ধারণা, চীন সবার সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চায় এবং দীর্ঘদিনের বিরোধের কোনো সমাধান খুঁজতে আগ্রহী।

আরও পড়ুন

ইসরাইলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আইরিশ বিশ্ববিদ্যালয়

জার্মি বলেন, আমার মতে, তাইওয়ানকে সামরিকভাবে রক্ষা করা সম্ভব নয়। ১২ দিনের যুদ্ধ ও ৪০ দিনের সংঘাত থেকে পাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা এটি।

তিনি আরও বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্ব পেন্টাগন ও হোয়াইট হাউসকে বাস্তব পরিস্থিতি জানাবে বলে তাঁর ধারণা। ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রকে বিকল্প নীতি খুঁজতে হতে পারে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: