শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি এখনো প্রস্তুত নন। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল রোববার ইরানে নতুন করে দফায় দফায় হামলা চালিয়েছে। একই সময় তেহরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের নেতৃত্বের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা তেহরান আলোচনায় বসতে আগ্রহী। তবে ওয়াশিংটন আরও ভালো শর্ত আদায়ের জন্য চাপ অব্যাহত রাখবে। তিনি ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খার্গ দ্বীপে আবারও বোমা হামলার ইঙ্গিত দিয়ে বলেন, সেটি স্রেফ ‘মজা করার জন্যও’ হতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাড়ছে প্রাণহানির সংখ্যাও।

ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে চাইলেও তিনি এখনই তাতে আগ্রহী নন। তার মতে, আলোচনার শর্ত এখনো যথেষ্ট ভালো নয়। তিনি আরও জানান, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রণালির উত্তরে ইরানি উপকূলে মার্কিন হামলা আরও জোরদার করা হতে পারে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করেছেন। তবে ট্রাম্প এই ঘোষণাকে গুরুত্ব দেননি এবং খামেনির জীবিত থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। 

তিনি বলেন, খামেনি বেঁচে আছেন কি না, তা নিশ্চিত করে কেউ এখনো প্রমাণ দিতে পারেনি। যদিও শনিবার ইরান জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে কোনো সমস্যা নেই। তবে তিনি এখনো জনসমক্ষে আসেননি।

অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী পশ্চিম ইরানে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে তাকে হত্যার হুমকি দেয়। 

উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে, যেখানে ইরানপন্থি গোষ্ঠীগুলো মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। তবে সংঘাতের মধ্যেও তেহরানে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। 

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর পর রাজধানীর কিছু এলাকায় আবার ক্যাফে ও রেস্তোরাঁ খুলতে শুরু করেছে। পারস্য নববর্ষ নওরোজের পাঁচ দিন আগে তাজরিশ বাজারের প্রায় এক-তৃতীয়াংশ দোকান খুলেছে এবং এটিএম বুথগুলোতেও মানুষের ভিড় দেখা গেছে।

তেলের সরবরাহ সচল রাখতে ট্রাম্প একটি আন্তর্জাতিক নৌ-অভিযানের প্রস্তাব দিয়েছেন। এ জন্য তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। তবে যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া এখনো এ বিষয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেয়নি। জাপান জানিয়েছে, বিদ্যমান আইনে সেখানে নৌবাহিনীর জাহাজ পাঠানো কঠিন।

রোববার বাহরাইন ও সৌদি আরব জানিয়েছে, তারা নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একইভাবে দুবাই কর্তৃপক্ষও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা ঠেকানোর কথা জানিয়েছে। গত শুক্রবার মার্কিন বাহিনী খার্গ দ্বীপে হামলা চালালেও তেল টার্মিনালগুলো এখনো অক্ষত রয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত এক হাজার দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসাবে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তারা ইরানে ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলে নতুন করে আড়াই হাজার মেরিন সেনা পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/নি

ডোনাল্ড ট্রাম্পইরানযুদ্ধবিরতি

শেয়ার করুন: