শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাতারের প্রয়াত আমিরকে শ্রদ্ধা জানাতে দোহায় আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাতারের প্রয়াত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং শোক প্রকাশ করতে দোহায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (১৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং আরাঘচির দপ্তরের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের বরাতে এ তথ্য জানা গেছে।

সফরকালে তিনি কাতারের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ইরানের পক্ষ। দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় এসব বৈঠকে আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়নি।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত সাবেক আমিরের প্রতি সম্মান জানানো এবং কাতারের নেতৃত্ব ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশই এই সফরের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

ফোন চুরি বা হারিয়ে গেলে প্রথমেই যা করবেন

গত রোববার কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা যান। তার মৃত্যুতে দেশটিতে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

শোক পালনের অংশ হিসেবে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিরা কাতার সফর করে সমবেদনা জানাচ্ছেন।

ভোরের আকাশ/এম
 

কাতার

শেয়ার করুন: