আমিরাত-বাহরাইনের উপকূল দখলের হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে কোনো ধরনের ‘ভুল’ করলে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের উপকূলীয় অঞ্চল দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি এ হুমকি দেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।
সিমিয়ারি বলেন, মার্কিন বাহিনী কোনো ভুল পদক্ষেপ নিলে ইরানের সামরিক বাহিনী ব্যবস্থা নিতে ‘পুরোপুরি প্রস্তুত’।
তিনি আরও বলেন, আমিরাত ও বাহরাইনের উপকূল দখল করে নেওয়ার বিষয়টি ইরানের কর্মপরিকল্পনায় রয়েছে এবং এর ফলে এ অঞ্চলের ভূ-রাজনৈতিক মানচিত্র মৌলিকভাবে বদলে যাবে।
ভোরের আকাশ/এসএইচ