বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। রাজ্যের বিভিন্ন জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। খবর টাইমস অব ইন্ডিয়া।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নালন্দা জেলায়—৫ জন। ভৈরালি জেলায় মারা গেছেন ৪ জন, পাটনা ও বাঁকায় ২ জন করে এবং আরও ছয়টি জেলায় একজন করে নিহত হয়েছেন।
নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরের বাইরে না যেতে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ।
ভোরের আকাশ/হ.র