শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইতালির উপকূলে নৌকা ডুবে ২৬ অভিবাসীর মৃত্যু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ৯:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতালির দক্ষিণ উপকূল লাম্পেদুসার কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৬ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।  এতে আরও ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

বুধবার (১৩ আগস্ট) লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় এ দুর্ঘটনা ঘটে বলে ইতালীর কোস্টগার্ড ও জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে। 

লাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মাননিনো ও ইতালির কোস্টগার্ড জানিয়েছে, ভোরের দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, প্রায় একশর কাছাকাছি অভিবাসী নৌকাটিতে ছিলেন। বুধবার এটি ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী লিবিয়া থেকে যাত্রা করেছিলেন দুটি নৌকায়। বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সব যাত্রীকে অপর একটি ফাইবারগ্লাসের নৌকায় স্থানান্তর করা হয়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেই নৌকাটি ডুবে যায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ইতালিস্থ মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো জানান, উদ্ধারকৃত ৬০ জনকে লাম্পেদুসার একটি অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শুধুমাত্র উদ্ধার অভিযান যথেষ্ট নয়। মূল সমস্যা মোকাবিলার জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

তিনি জানান, তার সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এ ছাড়া অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/মো.আ.

ইতালিঅভিবাসীকোস্টগার্ড

শেয়ার করুন: