শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহের মধ্যেই হতে পারে ইরানের সঙ্গে চুক্তি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত ঘিরে তৈরি হওয়া কূটনৈতিক জটিলতা কাটিয়ে আলোচনায় নতুন অগ্রগতি এসেছে। সোমবার (১ জুন) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান।

ট্রাম্প বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় কিছু বাধা তৈরি হয়েছিল। তবে দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে।

তার মতে, লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং এর ফলে ইরানের অসন্তোষই আলোচনায় প্রধান প্রতিবন্ধকতা হয়ে উঠেছিল।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে নিজের ভূমিকার কথা তুলে ধরে ট্রাম্প জানান, তিনি হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও যোগাযোগ করে সামরিক অভিযান থামানোর বিষয়ে আলোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার মধ্যস্থতার পর উভয় পক্ষই সংঘাত কমাতে ইতিবাচক অবস্থান নিয়েছে, যা ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির পথ আরও সুগম করেছে।

ট্রাম্প বলেন, ইরানের মতো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির সঙ্গে চুক্তি করা সহজ নয়। দীর্ঘদিনের বৈরিতার পর এমন একটি সমঝোতা উভয় পক্ষের জন্যই চ্যালেঞ্জিং। তবে আমরা ধীরে ধীরে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছি।

প্রস্তাবিত চুক্তির আওতায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানা গেছে।

হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমার বিশ্বাস আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে সমঝোতা হতে পারে। যদিও এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে।

আরও পড়ুন

ওমানে ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ব্যবসায়ীর রহস্যজনক মৃৃত্যু

ট্রাম্প আরও মন্তব্য করেন, ইরানের সঙ্গে সম্ভাব্য এই শান্তি চুক্তি সামরিক বিজয়ের চেয়েও বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের এই সম্ভাব্য অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। তথ্যসূত্র: এবিসি নিউজ


ভোরের আকাশ/ইউএম

ট্রাম্প

শেয়ার করুন: